সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নে গত সোমবার রাতে পাবলিক দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনকচন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল দেব শর্মা ও শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমূল্য রতন রায়।