সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী সাহিত্য কোলাহলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, পুরস্কার প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। ঈশ্বরদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে গত সোমবার এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রইচ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাকিবুর রহমান কনক শরীফ। এ ছাড়া রাজনীতিতে জসিম উদ্দিন মণ্ডল, মুক্তিযুদ্ধের সংগঠক ইসাহক আলী, শিক্ষায় হবীবুল্লাহ, সাংবাদিকতায় আলাউদ্দিন আহমেদ, এস এম রাজা, কবিতায় কুয়াশা মাহমুদ, আনোয়ারুল ইসলাম, চিকিৎসায় শফিকুল ইসলাম, সমাজসেবায় সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রানা সরদার, সংগঠক আতাউর রহমান ও সমাজ উন্নয়নে রাজিবুল আলমকে সংবর্ধনা ও পদক দেওয়া হয়।