সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গত শনিবার একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৭৪, প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৭, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৯ এবং মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া পাঠদানে পারদর্শী ২২ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই কলেজ পরিচালনা কমিটির সভাপতি এম এ মতীন।