সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি নুরুল হুদা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার সুনামগঞ্জে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা আওয়ামী লীগ পৃথকভাবে তাঁকে সংবর্ধনা দেয়। এ সময় বক্তব্য দেন চেম্বারের সভাপতি খায়রুল হুদা, সহসভাপতি করুণা সিন্ধু চৌধুরী, হায়দার চৌধুরী, সিরাজুর রহমান, মতিউর রহমান পীর ও শাহানা রব্বানী প্রমুখ।