সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন কৃতী ছাত্রছাত্রীদের গত শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। জিনজিরা সমিতির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার কালিন্দী এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ।