সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ উপলক্ষে রাজশাহীর বাঘায় পালাগানের অন্যতম পুরোধা বাহার উদ্দিন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রভাকর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বৃহস্পতিবার ফতেপুর বাউসা উচ্চবিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনার আয়োজন করে। প্রধান শিক্ষক আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আজিজ পাশা। বক্তারা বলেন, বাহার উদ্দিন প্রায় ৭০ বছর ধরে পালাগান করে যাচ্ছেন।