সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে জেলা পরিষদের প্রশাসক মো. আবদুল হালিম ও সমুদ্রসীমা বিজয়ের অন্যতম রূপকার অতিরিক্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শ্রীবরদী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘প্রয়াত ডা. সেরাজুল হক সঞ্চৃতি বৃত্তি’ দেওয়া হয়। শেরপুরের শ্রীবরদী কল্যাণ সমিতির পক্ষ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সজবরখিলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি মো. আবদুল কাদের খান। এতে বক্তব্য দেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন, সাবেক সাংসদ খোন্দকার মো. খুররম, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত পররাষ্ট্রসচিব মো. খোরশেদ আলম আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিজয়ের ঘটনার পটভূমি ব্যাখ্যা ও প্রজেক্টরের মাধ্যমে সমুদ্রসীমার গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র প্রদর্শন করেন। এ বিজয়ের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে সঞ্চরণ করেন।