সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার নবাবগঞ্জে গত শুক্রবার বিকেলে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় বুড়ি তিস্তা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চিড়াভিজা গোলনা উচ্চবিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এ সময় জলঢাকা ডিগ্রি কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য আবদুল গফ্ফার, চিড়াভিজা গোলনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নহর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।