সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘গ্রামবাংলা ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা গত শনিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ২০১২ সালে প্রাথমিক সমাপনী, জেএসসি/জেডিসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীকে এ সংবর্ধনা দেওয়া হয়। ইউনিয়নের চরকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর। আইনজীবী জলিল আফ্রাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি আবদুল কুদ্দুছ আফ্রাদ, নুরুল ইসলাম বিএসসি, সাংবাদিক ব্রজগোপাল বণিক, সৈয়দ সিরাজুল সালেহীন প্রমুখ।