সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য চট্টগ্রাম বিভাগের উপজেলা পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গতকাল শুক্রবার ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ফেনী জেলা প্রাথমিক শিক্ষক সমিতি এই সংবর্ধনা দিয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষকনেতা মফিজুর রহমান। কাজী ওয়াজি উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেব বক্তব্য দেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, শিক্ষকনেতা আবুল বাশার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রমুখ।