সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনে গতকাল শনিবার ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে পড়াশোনায় মনোযোগী করার জন্য অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন অভিভাবক সমাবেশের আয়োজন করে তাঁদের সঙ্গে মতবিনিময় করা হয়। এই সমাবেশে চার শতাধিক শিক্ষার্থীর অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অফিস