প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌরসভার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল অবেদিন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে ময়মনসিংহ পৌর শহরের বিভিন্ন কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া ৭৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আমীর আহাম্মদ চৌধুরী।