সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩ জন কৃতী শিক্ষার্থীকে গতকাল শনিবার দুপুরে ধরমপাশা ডিগ্রি কলেজ মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়েছে। ধরমপাশা ঐতিহ্য সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক আবীর খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট, ডায়েরি, কলম ও অভিধান উপহার দেওয়া হয় ।