সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ আয়োজিত ‘কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ পাঁচ সাংসদ যোগ দেন। অনুষ্ঠানে ওই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এতে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এম ও গণির সভাপতিত্বে প্রকৌশলী আতাউল মাহমুদ, মেয়র আবু হানিফ আজাদ, কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান ও মেধাভিত্তিক ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার বক্তব্য দেন। অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী গ্রামীণফোনের থ্রিজির নেটওয়ার্ক উদ্বোধন করেন।