সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। প্রধান অতিথি কৃতী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ৪৩ জন এবং জেএসসিতে কৃতিত্ব অর্জনকারী ৯৩ জন ছাত্রীকে ওই সংবর্ধনা দেওয়া হয়।