সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারী পাঁচজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের আয়োজনে চেম্বার ভবনে এ অনুষ্ঠান হয়। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া খন্দকার আলী হায়দায়, হারিচ খান চৌধুরী, গোলাম রব্বানী, শেখ সিরাজুল হক, কল্যাণ বসুকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।