প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় চাঁদপুর, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা দেবে বৃহত্তর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন। এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের এক কপি ছবি, ইন্টারনেটে পাওয়া ফলাফলের ফটোকপি, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মুঠোফোন নম্বরসহ ফাউনেডশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান খোকন অথবা মফিজুর রহমান খানের বরাবরে ৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। ঠিকানা: জিসিএইচপিএফ ৮৫/১/এ পুরানা পল্টন লাইন (পঞ্চম তলা), ঢাকা-১০০০ অথবা [email protected]এ ই-মেইলে পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।