সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। ২০১২ ও ২০১৪ সালে প্রথম আলোর বর্ষসেরা আলোকচিত্রী নির্বাচিত হওয়ায় গত শনিবার রাতে নগরের জল্লারপাড় এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসাইন। সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এছানুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাংবাদিক শাকির হোসাইন প্রমুখ। যুব কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখার জন্য অনুষ্ঠানে আনিস মাহমুদ ছাড়া আরও ৬৫ জনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।