প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের ৯২টি চা-বাগান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলসহ উত্তীর্ণ ৩৬০ শিক্ষার্থীকে গতকাল শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে। চা-শ্রমিক সন্তানদের সংগঠন ‘উত্তরণ বাংলাদেশ’-এর পক্ষ থেকে জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অনুময় বর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি