সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন। কৃষি কাজ করে অর্থনৈতিকভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ছকিনা বেগমকে, শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় শামসুন্নাহারকে, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ছৈয়দা রাহানুমা শারমিনকে, নির্যাতন ভুলে নিজেকে গড়ে তোলা তবারেকা বেগমকে ও সামাজিক উন্নয়নে অবদান রাখায় মঞ্জুশ্রী দেকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।