সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত ৩১ জন মুক্তিযোদ্ধাকে গতকাল সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে। বেলা ১১টায় নগর ভবনের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা দেওয়া হয়। মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডার সফিউল আহমেদ, বাহাউদ্দিন রেজা (বীর প্রতীক) ও কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা