সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার কেন্দুয়া জয়হরি সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, নারী ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, কেন্দুয়া ডিগ্রি কলেজের শিক্ষক রণেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে শাড়ি এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি