সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এ ইতিহাস স্মরণ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। তাহলেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে। গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদরে বধ্যভূমি একাত্তরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। এর আগে তথ্যমন্ত্রী বধ্যভূমি একাত্তর এলাকায় পৌঁছে সাংবাদিক বিকুল চৌধুরীর উদ্যোগে আয়োজিত দুই সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|