সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গত মঙ্গলবার রাতে তাঁদের গুরুদাসপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। গুরুদাসপুর বিলচলন শামসুজ্জোহা কলেজ মাঠে নাগরিক সমাজের ব্যানারে ব্যবসায়ী আনোয়ার হোসেন ওই সংবর্ধনার আয়োজন করেন। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি