সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে লোহাগড়া কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলাম। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল মোল্লা প্রমুখ।