প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবি দিবস উপলক্ষে গতকাল শনিবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে জেলার একমাত্র বীর প্রতীক আবদুল মান্নাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁকে অর্থ ও উপহারসামগ্রীও দেওয়া হয়। দুপুরে ব্যাটালিয়ন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষে সকালে মিলাদ মাহফিল, জাতীয় ও বিজিবির পতাকা উত্তোলন, দরবার, দুপুরে প্রীতিভোজ, বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।