সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি সংস্থা সার্ভ দ্য পিপল পরিচালিত হাবীব-শাহজাদী ফাউন্ডেশন। বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত এ সংবর্ধনায় বানারীপাড়ার তিনটি বিদ্যালয়ের এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোর্শেদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভ দ্য পিপল ও হাবীব-শাহজাদী ফাউন্ডেশনের চেয়ারপারসন বেগম শাহজাদী। বিজ্ঞপ্তি।