প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে গত শুক্রবার সন্ধ্যায় শহরের চাঁচকৈড় বাজারে ‘যাঁদের রক্তে স্বাধীন এ দেশ’ মুক্তমঞ্চে দুই সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস ও গাইবান্ধা-৪ আসনের সাংসদ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ। প্রজন্ম লীগ গুরুদাসপুর শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি রণি মোল্লা। বক্তৃতা করেন প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস স্বাধীন ফিরোজ, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।