প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য এ এস এম ইহ্তিশাম-উল-মুল্কের (৯৩) আইন পেশায় ৬৫ বছর পদার্পণ উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে সমিতি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সদস্য আজিজুল হক, গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বলেন, ৯৩ বছর বয়সেও ইহ্তিশাম-উল-মুল্ক সাবলীলভাবে আইন পেশায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। সংবর্ধনায় ইহ্তিশাম-উল-মুল্ক আইনজীবীদের সাধারণ স্বার্থের পক্ষে থাকার আহ্বান জানান।