প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটায় গতকাল বুধবার ২০১৪ সালের প্রাথমিক সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় সফটরক গ্রুপের আয়োজনে দেবহাটা উপজেলার কুলিয়া গার্লস স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এখানে ৩০০ জন কৃতী ছাত্রছাত্রীকে ক্রেস্ট ও আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স ম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম, সফটরক গ্রুপের চেয়ারম্যান ইমাদুল ইসলাম প্রমুখ।