প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী তৌকির আহমেদকে উপজেলার কৃতী সন্তান হিসেবে গতকাল শনিবার সংবর্ধনা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার কৃতী সন্তান হিসেবে তৌকির আহমেদকে স্বর্ণের কোর্ট পিন ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। তৌকির ২০১১, ২০১২ ও ২০১৩ সালে জাতীয় শিশু শিল্পীর পুরস্কার পায়। এ ছাড়া ২০১৪ সালে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত সংগীত প্রতিযোগিতায় শিশুশিল্পী হিসেবে চ্যাম্পিয়ন হয় সে। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।