প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল পর্যায়ে সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক বাধা পেরিয়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য নেত্রকোনায় ১৮ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে গত রোববার বিকেলে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রহিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জয়িতা জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জয়িতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের হাতে পুরস্কার হিসেবে সম্মানী ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।