সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও সমবায়ীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএলের মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সখিনা বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র প্রামাণিক প্রমুখ। অন্যদের মধ্যে ছিলেন সমিতির সহসভাপতি মোত্তালেব হোসেন শেখ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুরাইয়া আখতার প্রমুখ। সভা শেষে সমবায়ীদের জিপিএ-৫ প্রাপ্ত পাঁচজন ছেলেমেয়েকে সংবর্ধনা
দেওয়া হয়।