প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন এবং ছাত্রকণ্ঠ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবর্ধনায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বরের মধ্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান অথবা মহাসচিব মফিজুর রহমান খান, বরাবর জিসিএইচপিএফ, ৮৫/১/এ পুরানা পল্টন (৫ম তলা), ঢাকা-১০০০ (প্রয়োজনে মুঠোফোন নম্বর ০১৭১৩০০৩৫০৬ ও ০১৮১৭১০৫৪৫৩)—এই ঠিকানায় আবেদন করতে হবে। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইলে আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ইন্টারনেটে প্রাপ্ত ফলাফলের ফটোকপি, শিক্ষার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ফোন/মুঠোফোন নম্বর পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।