সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাকারীদের বিচার দাবি করে গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহে মানববন্ধন করেছে জন উদ্যোগ নামের একটি নাগরিক সংগঠন। এ সময় ওয়াশিকুরের হত্যাকারীদের ধরতে সাহসী ভূমিকার জন্য হিজড়াদের সংবর্ধনা দেওয়া হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা ওয়াশিকুরসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পরে হিজড়াদের সাহসী ভূমিকাকে সম্মান জানিয়ে ময়মনসিংহের বেশ কয়েকজন হিজড়াকে সংবর্ধনা দেওয়া হয়। মানববন্ধনে জন উদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আইনজীবী এমদাদুল হক, ময়মনসিংহ বণিক সমিতির পরিচালক শংকর সাহা প্রমুখ।