সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।