সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার আ স ম নুরুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি জেলার ১৫ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন।