সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় তালোড়া আলতাফ আলী উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ টি এম আমিনুল হক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক সামছুল ইসলাম, শিক্ষক অসীম মণ্ডল, মাহবুব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে গত বছরের এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।