সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বীরাঙ্গনাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত ‘বীরাঙ্গনা-অনুসন্ধান ও পুনর্বাসন প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার ১৮ জন বীরাঙ্গনাকে সম্মাননা জানানো হয়। বেলা ১১টায় ইতিহাস বিভাগের সেমিনার কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি এ টি এম আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপাচার্য ফারজানা ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আরিফা সুলতানা। আলোচনা করেন অধ্যাপক মোজাহিদুল ইসলাম, মীর ফেরদৌস হোসেন, বীরাঙ্গনা আছিয়া বেগম প্রমুখ।