সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত মঙ্গলবার স্থানীয় বেসরকারি সংস্থা হীড ফাউন্ডেশনের উদ্যোগে পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলীর সভাপতিত্বে পৌরসভার বাউসী গজারিয়া এলাকায় ভাটারার ইউনিয়নের ২৪ জন কৃতী শিক্ষার্থীকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক এ কে এম ফজলুল হক।