সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন গৌরীপুর সুবল-আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম প্রমুখ। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি