সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজ বিএনসিসির ক্যাডেটরা গতকাল বুধবার দুপুরে ওই কলেজের বিদায়ী অধ্যক্ষ আবদুর রহমানকে সংবর্ধনা জানিয়েছে। এ সময় তাঁর সম্মানে ক্যাডেটরা গার্ড অব অনার প্রদান করে। তিনি কলেজে বিএনসিসির প্রতিষ্ঠাতা এবং বিএনসিসির বিটিএফওর (বাংলাদেশ টেরিটোরিয়াল ফোর্সেস অফিসার) মেজর পদে ছিলেন। ২০১১ সালে তিনি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করে গতকাল অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। কলেজে ছয়টি বিষয়ে সম্মান কোর্স খোলার ব্যাপারে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। গার্ড অব অনার প্রদান শেষে বিএনসিসির প্লাটুন কার্যালয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।