সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওপেন হাউস ডে, মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার থানা চত্বরে এ মতবিনিময় সভা হয়। থানার ওসি মো. আলী আরশাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ। এতে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে উপজেলার জেএসসি ও এসএসসি পর্যায়ের ৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও উপহার দেওয়া হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে নির্বিঘ্নে দায়িত্ব পালনের জন্য উপজেলার ৯১ গ্রাম পুলিশ সদস্যের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।