সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী আমজাদ হোসেন। পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তাড়াশ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মীর হোসনেয়ারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী, সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার প্রমুখ। অনুষ্ঠানে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।