প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৫৯ জন কৃতী শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনের ফ্রেন্ডস ফাউন্ডেশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। ফাউন্ডেশনের সভাপতি ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার প্রমুখ।