সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮১৮ জন কৃতী শিক্ষার্থীকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল নূরুল হুদা। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১৮ জন কৃতী শিক্ষার্থী ও নয়জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।