সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বলাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের পরিচালক এনামুল হক মাদার তেরেসা স্বর্ণপদক পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সোমবার তাঁকে সংবর্ধনা দিয়েছেন। চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গত শনিবার বাংলাদেশ নারী কল্যাণ ফাউন্ডেশন এনামুল হককে এ পদক দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকিৎসক ইস্কান্দার হোসেন। বক্তব্য দেন চিকিৎসক আবদুল বারী, তারেক রহমান, ইফতেখার আলম প্রমুখ।