সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেছেন, চিকিৎসাসেবায় এখনো গ্রাম অনেক পিছিয়ে। চিকিৎসা পেশা ব্যবসা হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসা পণ্যে রূপ নিলে সেবা থাকবে না। বরিশালে বাকেরগঞ্জ উন্নয়ন পরিষদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেলে নগরের প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। চিকিৎসা পেশাকে সাধারণ মানুষ সম্মান করে। চিকিৎসকদের উচিত পেশাকে পণ্য না করা। রণজিৎ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম, বাংলা ক্রাফটের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম সিদ্দিকুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ জাহিদ হাসান প্রমুখ।