সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খানকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তাঁর পৈতৃক বাড়ি ভবনদত্ত গ্রামবাসীর উদ্যোগে গতকাল বুধবার সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাঁর বড় ভাই নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সংবর্ধনা কমিটির আহ্বায়ক টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মো. সদর উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মামুনুর রশীদ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী আজগর মোড়ল, হারিসুল হক, হাবিবুর রহমান দুলাল, টাঙ্গাইলের সিভিল সার্জন সৈয়দ ইবনে সাঈদ প্রমুখ।