প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুই গুণী ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষক-কর্মচারী ও জেএসসি, জেডিসি, এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৯ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার। সংবর্ধিত দুই গুণী ব্যক্তি হলেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলী মোরশেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (মরণোত্তর) আবদুল হাই।